1 January 1990
Karachi, Pakistan
https://maps.app.goo.gl/MqyY7Lck6T3N7euQ7
Тоshkent, Uzbekistan
মাওলানা আবদুল্লাহর সথে প্রথমে দেখা হয়েছিলো আসাকার মাহফিল শেষে আবদুল কাহহার সাহেবের পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে সেখানে হাকিম জানও ছিলেন। তিনি ছিলেন তাজাকিস্তানের অধিবাসী। মাওলানা আবদুল্লাহ তখন হযরতের সাথে মধ্য এশিয়া সফরের মনোভাব ব্যক্ত করেন। এরপর মাওলানা আব্দুল্লাহ ও তার বন্ধু উম্মত আলী (হযরত তার ছেলের নামের উপর ভিত্তি করে আবু উসমান উপাধী দিয়ে দেন) এর সাথে হযরতের দেখা হয় সিয়াহত হোটেলে। আবু উসমান ছিলেন উজবেকিস্তানের অধিবাসী। তাদের সাথে তিনি আংগিরীন সফর, সায়ী জাবালান (পাহাড় ভ্রমণ) করেন। সফরে ১৫ জন মদ্যপ যুবক তওবা করেন। অনেক মেহমানদারী হয়। এরপর অনেক রাতে ফিরে আসেন। এরপর দাদাখান নূরীসহ সমরকন্দে রওয়ানা হন। সেখানে জান মুহাম্মদ, তিশাবাবাসহ অনেকের সাথে একসাথে সফর করেন। এরপর উজবেকিস্থান ও কাযাকিস্তান সফরও হযরতের সাথে করেছেন। সেখানে প্রথমে আলমাআতায় যান। এরপর সেখান থেকে কারগিস্তানের বাশকাকে। এরপর চকমনত শহর থেকে কাযী বায়যাবীর মাজার সফর শেষে হযরত তাশখন্দ গমন করেন। সেখান থেকে তাদের তিনদিন ছুটি দিয়ে হযরত ৪ জনসহ রাশিয়ার মস্কো চলে যান। এছাড়াও তারা দু’জন হযরতের সাথে লেলিনগ্রাদ, সামুদ্রিক জাহাজ, তাতারিস্তান, গোর্কি, কাযান, কুহেকাফের শহর প্রভৃতি সফর করেন। তারা হযরতের শেষ সফর দাগিস্তান পর্যন্ত সাথেই ছিলেন।