মাহবুবুল উলামা ওয়াস সুলাহা শায়খ জুলফিকার আহমেদ নকশবন্দী (দা বা)
মাহবুবুল উলামা ওয়াস সুলাহা শায়খ জুলফিকার আহমাদ নকশবন্দী (দা বা) ১৯৯২ সনে রসূলুল্লাহ (সা) কর্তৃক স্বপ্নে আদিষ্ট হয়ে প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন ভ্রমণ করেন। সেখানে উনি নক্শবন্দিয়া মুজাদ্দেদিয়া তরিকার নিসবত প্রচার করেন এবং উজবেকিস্তান, সমরকন্দ, বুখারা, ইউক্রেন, রাশিয়ার বিভিন্ন অঞ্চলে অসংখ্য মানুষ উনার আশেকে পরিণত হন। বেশ কয়েকজনকে তিনি সফরে থাকা অবস্থায় খেলাফত প্রদান করেন যারা পরবর্তীকালে তরিকার প্রচারে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
এই সফরে খ্রিস্টান, সাধু, নাস্তিক, কমিউনিস্ট অনেকেই ইসলাম গ্রহণ করেন। আকর্ষণীয় এবং হৃদয়গ্রাহী এই সকল ঘটনা নিয়ে হজরাতজী পরবর্তীতে উর্দুতে একটি কিতাব রচনা করেন যার নাম "লাহোর সে বুখারা ত্বক সমরকন্দ"। এই বই-এর থেকে উল্লেখযোগ্য অংশ বাছাই করে আমাদের এই ওয়েবসাইট করা হলো।